নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আদালতে হত্যা মামলার হাজিরা, পুনরায় জামিন, বেরিয়েই ‘জয় বাংলা’ স্লোগান—এরপর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার! সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন আইভী। শুনানি শেষে আদালত তাঁর পুনরায় জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ সময় তাঁর সমর্থকদেরও স্লোগান দিতে দেখা যায়।
২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় রিকশাচালক তুহিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।
অন্যদিকে, আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
জামিনের পর রাজনৈতিক স্লোগান, এরপর তিনজনকে গ্রেপ্তার—আইভীকে ঘিরে একের পর এক ঘটনায় নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন নতুন হিসাব-নিকাশ!
এ জাতীয় আরো খবর..
