গাইবান্ধায় ১১৯ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী বিপুল কুমার দাস। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিপুল কুমার দাস, সদস্য সচিব বিষ্ণু কুমার দাস, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ অনেকেই।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেচ্ছাসেবক থাকবেন, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।
More News Of This Category

