রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়ায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের এ অভিযানে ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চার এলাকার সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে একযোগে এ সাঁড়াশি চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন স্পটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন সজাগ রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানান তারা।
বিআলো/শিলি