EiSamay
Published on
:
1 min read
ভ্যাটিকানের বর্তমান পোপ চতুর্দশ লিও (Pope Leo XIV) ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ১৩ অক্টোবর ভ্যাটিকানের পক্ষ থেকে অফিসিয়াল মেডিক্যাল বুলেটিনে এই খবর নিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর, পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা (Lung Adenocarcinoma) শনাক্ত হয়েছে, যা ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। রোমের জেমেলি হাসপাতালে (Gemelli Hospital) প্রায় ৯০ মিনিটের একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ (lower lobe) বাদ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৭১ বছর বয়সি পোপের এই মুহূর্তে শারীরিক কোনও জটিলতা নেই। বর্তমানে তিনি সুস্থ আছেন ও বিশ্রামে রয়েছেন।
বিস্তারিত আসছে...
