প্রতিমন্ত্রী শরীফুল আলম • সরকার চিন্তা ভাবনা করছে ভবিষ্যতে নদ-নদীগুলি উন্মুক্ত করার
কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধির লক্ষ্যে মেঘনা নদীতে মাছ অবমুক্ত করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ভৈরব ত্রিসেতু সংলগ্ন মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির ২শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, আমাদের দেশে দিন দিন প্রাকৃতিক মাছ হারিয়ে যাচ্ছে। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান নদ-নদীতে প্রাকৃতিক মাছ বৃদ্ধির লক্ষ্যে দেশের সেরা মাছ চাষীদের স্বর্ণের মেডেল দিয়ে পুরস্কৃত করেছেন। এছাড়াও দেশের নদ-নদীতে প্রাকৃতিক মাছ যেন আবার ফিরে আসে এবং সাধারণ জেলেরা মাছ ধরতে পারে, সেজন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার৷ শুধু তাই নয়, বর্তমান সরকার চিন্তা ভাবনা করছে ভবিষ্যতে নদ-নদীগুলি উন্মুক্ত করে দেওয়ার। জাল যার জল তার এই একটা প্রথা আছে, সেই কর্মসূচিও সরকার চিন্তাভাবনা করছে। মূলত উদ্দেশ্য হলো দেশে মৎস্যসম্পদ বৃদ্ধি ও মৎস্যচাষি বৃদ্ধি করা।
তিনি আরও বলেন, আপনারা জানেন দেশে অসংখ্য খাল-বিল শুকিয়ে গেছে। বিএনপি সরকার দেশের খাল-বিল পুনরুদ্ধারে কর্মসূচি শুরু করেছে, যার মাধ্যমে পানির গতি ফিরে আসবে। কৃষিকাজে পানি সরবরাহের ক্ষেত্রে বিদ্যুতের উপর চাপ কমে যাবে। পাশাপাশি নদীর সঙ্গে খাল-বিলের সংযুক্ত হয়ে প্রাকৃতিক মাছের আহরণও বাড়বে।
বিজ্ঞাপন

এর আগে, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ভৈরবে ইসলাম পুর মহিউল ইসলাম ফাজিল মাদরাসার ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ৪ তলা ভবনের উদ্ধোধন করেন। পরে স্থানীয় সরকার বিভাগের কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় ঋষি পট্টি থেকে টিনপট্রি সড়ক নির্মাণ কাজের ও স্থানীয় সরকার বিভাগের আওতায় নিম্ন আয় এলাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ ও সাবেক ভিপি মুজিবুর রহমান।
রাজীবুল হাসান/কেজে/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
