পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর, ‘এই সময়’ এবং শতদ্রু দত্ত Initiative-এর যৌথ উদ্যোগ ‘আমার শহর আমার মানুষ’। দুর্গাপুজোর আনন্দ সকলের জন্য আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পুজো প্রাঙ্গণে বিশেষ প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে বসার ও বিশ্রামের জায়গা, পানীয় জল, স্বেচ্ছাসেবকদের সহায়তা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এই বিশেষ উদ্যোগের ভাবনা ও পরিষেবা সম্পর্কে জানুন পুজোর স্টল থেকে সরাসরি।