
ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক
টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধনবাড়ী উপজেলা যুবদল নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহিন মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৩ অক্টোবর)রাতে বলিভদ্রের কেরামজানি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি কর্মী সাইফুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান, বলিভদ্র ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো: সেলিম দেও, ইউনিয়ন যুবদলের নেতা মেহেদী হাসান সুজন, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি আব্দুল লতিফ ও যুবদল নেতা মুকিম উদ্দিন মন্ডলসহ অন্যান্যরা।
চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহিন মন্ডল নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বলিভদ্র ইউনিয়নে বেকার তরুণ যুবকদের কর্মসংস্থান, নারীদের অগ্রাধিকার ও সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করাসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
