The Sangbad · সাধারণ
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন
১৪/১০/২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট বর্তমানে মাঠে কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দলগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ১০টা ২৫ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সংশ্লিষ্ট স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মূল প্রতিবেদনে যান ↗