চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মিরসরাই উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে সভাপতি পদে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি ইমাম হোসেন নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা, প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাক এমদাদুল হক ভুঁইয়া।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদ উল্যাহ। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্বে আরও ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ-অধ্যাপক সৈয়দা শামছুর নাহার।
নির্বাচন পরিদর্শন করেন হেডমাস্টার হেদায়েত উল্যাহ, মাসিক ব্ল্যাক আই সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, মিরসরাই স্কুল মার্কেটের সভাপতি আবু জাফর, অধ্যাপক আখতারুজ্জামান ও বিএনপি নেতা শেখ আহমদ।
ভোটগ্রহণ শেষে নির্বাচন আহ্বায়ক মাহবুব পলাশের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য বাবলু দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা বক্তব্য দেন।
পরে নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্যরা।
The post মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নেতৃত্বে রাজিব-ইমাম appeared first on বাংলাধারা.
