প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম
যশোরের শার্শায় সেবামূলক সামাজিক সংগঠন আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানের পরিকল্পনা, সার্বিক ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মো. সোহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল মালেক, উপদেষ্টা মো. হিরান আহমেদ ও শেখ নাজমুল হোসেন, প্রতিষ্ঠাতা মো. তাজমুল হোসেন, অর্থ সম্পাদক মো. জুবায়ের ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, আয়োজনের পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আল-হিকমাহ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
