কালবেলা · রাজনীতি
ইসলামী আন্দোলনের নারী ইউনিটের নতুন কমিটি ঘোষণা
১৭/১০/২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নারী ইউনিটের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মারকাজ ভবনের মিলনায়তনে কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। মানবশিশুর মানসিকতা গঠনে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে নারীর মূল্যায়নও সেভাবে হতে হবে। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীকে সম্মান ও মর্যাদা দিতে হবে এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘বর্তমানে পশ্চিমা চিন্তার আলোকে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা নির্ধারণ করা হচ্ছে। এর ফলে নারীকে ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। নারীর নিরাপত্তা শূন্যের কোঠায় নেমে এসেছে। এ অবস্থার পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী ইউনিটকে ভূমিকা রাখতে হবে।’
নতুন কমিটিতে সভানেত্রী হয়েছেন নূরুস সাবিহা। সহসভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার। সম্পাদিকা হয়েছেন আলেমা মাফরুহা এবং সহসম্পাদিকা হাফেজা বুশরা। সাংগঠনিক সম্পাদিকা হয়েছেন রেক্সোনা জাহান জুবাইদা।
ছাত্রী সংগঠন পরিচালিকার দায়িত্ব পেয়েছেন মারিয়া কামাল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখার পরিচালিকা আফরোজা জান্নাত, কওমি মাদ্রাসার আলেমা রাফিয়া আহমাদ, আলিয়া মাদ্রাসার সায়মা জান্নাত, কলেজের হাফিজা খাতুন এবং স্কুলের দায়িত্ব পেয়েছেন ফারজানা নাদিরা।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা হয়েছেন মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদিকা হালিমাতুস সাদিয়া, দপ্তর সম্পাদিকা নেবিন্নাহার, অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা সৈয়দা নায়লা কারীম এবং যোগাযোগ সম্পাদিকা মোর্শেদা বেগম।
সহ-সাংগঠনিক সম্পাদিকা হয়েছেন সাওদা মাসরুরা, সহপ্রশিক্ষণ সম্পাদিকা পাপিয়া খাতুন, সহ-দপ্তর সম্পাদিকা মাহমুদা আক্তার, সহ-অর্থ সম্পাদিকা হালিমা সাদিয়া রুবা, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদিকা ইসরাত জাহান মারিয়াম, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা খাদিজা আহমাদ এবং সহ-যোগাযোগ সম্পাদিকা আলেমা ফাওজিয়া মাসরুরা।
কমিটির সদস্যরা হলেন- আকলিমা খাতুন, সৈয়দা ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, মোসা. মাকসুদা আক্তার, সুমাইয়া আক্তার, মোসা. মাহমুদা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা খাতুন ও বুশরা জান্নাত।
মূল প্রতিবেদনে যান ↗