প্রতীকী ছবি এই সময়
Published on
:
1 min read
আসানসোল উত্তর থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে অনেক অবৈধ জিনিস উদ্ধার হয়েছে। বাজেয়াপ্তর মধ্যে ৩০০ গ্রামের বেশি ব্রাউন সুগার রয়েছে। উদ্ধার হয়েছে ৩টি আধুনিক অস্ত্র ও ৪৬ রাউন্ড গুলি ও নগদ ৫ লক্ষ টাকা। সাড়ে চারশো গ্রাম সোনা ও রুপোর গয়নাও উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের কাছ থেকে। পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে বড় কোনো আন্তঃরাজ্য চক্র জড়িয়ে আছে। বর্তমানে ধৃতদের জেরা করে ঘটনার তদন্ত চলছে।
