
বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা ১৪ সেপ্টেম্বর বিকেলে ফকির বাজার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বাকশীমূল ফুটবল একাদশ বনাম পীতাম্বর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় উভয় সমতা অর্জন করে। স্পেন প্রবাসী জাহাঙ্গীর আলম কর্তৃক আয়োজিত আইফোন মোবাইল কাপের ফুটবল টুর্নামেন্টের খেলায় বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে খেলাটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম,ইতালি প্রবাসী শাহদাত হোসেন অরুব, সমাজ সেবক আব্দুল জলিল, মোঃ সালাম,মোঃ বিল্লাল হোসেন, জামাল,টিটু,,আশরাফুল মাসরা,অপু খারেরা,আকাশ খারেরা, সিঙ্গাপুর প্রবাসী জামাল হোসেন। সার্বিক দায়িত্বে ছিলেন মো: আবুল কাশেম, রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আরিয়ান। পরে উভয় দলকে সান্তনা পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্দ।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
