বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কার্যক্রম সম্প্রসারণ করতে যা যা প্রয়োজন, আমি তা করার উদ্যোগ নেব। এ ছাড়া বিদ্যালয়ের উন্নয়নে সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের নিজস্ব অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
চাঁদপুর ওয়াইডব্লিউসিএ নার্সারী স্কুলের সাধারণ সম্পাদক পাপড়ি বর্মনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কবিতা সাহার পরিচালনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুনতাহিনা সাফা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম। গীতা থেকে পাঠ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সঞ্চয়ী পোদ্দার। এ ছাড়া বাইবেল থেকে পাঠ করেন চাঁদপুর ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুলের সহ-সাধারণ সম্পাদক লিন্ডা লাভনী অধিকারী।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/
