বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের (আরএমএ) গভর্নর ইয়াংচেন ছোগিয়েল। বৈঠকে সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার ১৪ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সার্কফাইন্যান্স (SAARCFINANCE) ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।
উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ বলে অভিহিত করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ ব্যাংক
