শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে মো. বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাদশা মিয়া ওই এলাকার মো. আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কুমিল্লা ও চট্টগ্রামে চিকিৎসা নিয়েছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
