ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সংগঠনটির এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহমদের এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন এই নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে শরীফ মোস্তাফিজুর রহমান ই-ক্যাবের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন। এখন থেকে তিনি সংগঠনটির দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবেন।
২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ই-ক্যাবের তৎকালীন সভাপতি শমী কায়সারসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ করেন। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটির প্রশাসনিক কাজ পরিচালনা ও নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে প্রশাসক নিয়োগ দেয়। প্রথম মেয়াদে এক বছর দায়িত্ব পালন করেন ড. সাইফ উদ্দিন আহমদ। সেই মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শরীফ মোস্তাফিজুর রহমান।
