মুর্শিদাবাদের মরা পদ্মা নদীতে নিখোঁজ বিশ্বজিৎ মণ্ডলের খোঁজে পুলিশ ও ডিজাস্টার টিম তল্লাশি চালাচ্ছে। বিস্তারিত পড়ুন।
- ২১ অক্টোবর, ২০২৬ ১৮:৫২
বুধবার বিকেলে মুর্শিদাবাদের ইসলামপুর ও রানিতলা থানার সীমান্তবর্তী মরা পদ্মা নদীর ৫১ ঘাটে প্রতিমা নিরঞ্জনের পর কাঠামো খুলতে নেমে নিখোঁজ বিশ্বজিৎ মণ্ডল। স্থানীয়দের সঙ্গে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডাকা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। জানা গিয়েছে, নিরঞ্জনের পর পাড়ে উঠে ফের কাঠামো আনতে নদীতে নামেন ওই যুবক। তারপর থেকেই তাঁর খোঁজ নেই।
