পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের গান | মুখ্যমন্ত্রীর নির্দেশে থানায় থানায় উদযাপিত বিজয়া সম্মিলনী |
মুখ্যমন্ত্রীর নির্দেশে থানায় থানায় বিজয়া সম্মিলনী! পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানায় আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গান গেয়ে উপস্থিত মানুষজনের মন জয় করলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি গিটার ও হারমোনিয়াম নিয়ে তাঁর সংগীতচর্চার ঝলক ধরা পড়ল অনুষ্ঠানের মঞ্চে।
