সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এত দিন দূরেই ছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এবার হঠাৎ ইনস্টাগ্রামে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের। তবে তার এই নতুন যাত্রায় সবচেয়ে বেশি অবাক হয়েছেন নিজের বড় ছেলে ইব্রাহিম আলী খান। বাবার অ্যাকাউন্ট দেখে চিনতে না পেরে তার প্রশ্ন, ‘আব্বা, আপনি?’
পাতৌদি প্যালেসের ঐতিহ্যবাহী গ্রন্থাগারে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে যাত্রা শুরু করেন সাইফ। তার অ্যাকাউন্ট ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সেই তালিকায় ছিলেন ছেলে ইব্রাহিমও। তবে বাবাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিস্ময় লুকাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
সাইফের অ্যাকাউন্টে মন্তব্য করে ইব্রাহিম জানতে চান, ‘আব্বা, এটা কি সত্যিই আপনি, নাকি অন্য কেউ?’

তার এই মন্তব্য ঘিরে বাবা-ছেলের কথোপকথন হয়ে ওঠে বেশ মজার।
ছেলের প্রশ্নের জবাব দিতেও দেরি করেননি সাইফ। ইব্রাহিমকে পাল্টা রসিকতায় মেতে ওঠেন তিনি। ২০০৮ সালের মে মাসের একটি পুরোনো শৈশবের ছবি প্রকাশ করে ছেলেকে প্রশ্ন করেন, ছবিতে থাকা ছোট্ট ছেলেটি সে কি না।
বিজ্ঞাপন
বাবার এমন রসিকতায় তাল মেলান ইব্রাহিমও। জবাবে তিনি লেখেন, ‘মনে তো হয় সেটাই!’ বাবা-ছেলের এই মজার কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বড় ছেলে ইব্রাহিম আলী খানও এখন বিনোদনজগতে পরিচিত মুখ। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফের এই নতুন উপস্থিতি ভক্তদের জন্য বাড়তি চমক হয়ে এসেছে।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
