বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখনকে সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আরিফুল আমিন প্লাবন কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সোহেল রানা (কলম সৈনিক), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (এশিয়া বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (ভোরের চেতনা ও মানাস মিডিয়া), সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী (অগ্রযাত্রা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক (স্বাধীন ভোর), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন আহমেদ (মাতৃজগত), অর্থ সম্পাদক সুমন হোসেন (আগামীর সময় ও মানাস মিডিয়া) এবং সদস্য মাসুদ রানা (ডেইলি বগুড়া), ফিরোজ (আলোর দিগন্ত) ও এ কে আব্দুল্লাহ (সার্চ টুডে)।
এর আগে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরিফুল আমিন প্লাবনকে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়। পরে তিনি দুই সদস্যবিশিষ্ট একটি উচ্চতর পরিষদ গঠন করেন। এতে দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির চেয়ারম্যান আকতারুল আলম তিনুকে দায়িত্ব দেওয়া হয়।
নবগঠিত কমিটির সদস্যরা ধুনট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
The post বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন appeared first on ভোরের চেতনা.
