সিবিএন:
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, বিকেলে কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, সমুদ্রের ঢেউ ও স্রোতে পর্যটকেরা ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও দুই পর্যটকের সন্ধানে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তল্লাশি চালাচ্ছেন।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
