- ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
রায়পুর: ভারতের মহিলা ক্রিকেটে নতুন যুগের সূচনা। হরমনপ্রীত কাউর যুগের অবসানের পর স্মৃতি মান্ধানা জমানার শুরুটা হল দাপটে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জয় এল ৪ উইকেটে, ২৬ বল বাকি থাকতে। ১১৫ রানের টার্গেটে ১৫.৪ ওভারে পৌঁছায় টিম ইন্ডিয়া (১১৬-৬)। তবে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল ভারত। রান পাননি স্মৃতি (৯), অনুষ্কা শর্মা (৪), হরমনপ্রীত কাউর (১), শেফালি ভার্মা (৪)। তবে পঞ্চম উইকেটে দীপ্তি শর্মা (৪৯) ও নিকি প্রসাদের ৮২ রানের জুটি হয়ে ওঠে মুশকিল আসান। অভিষেককারী নিকি (অপরাজিত ৩৯) জিতিয়ে ফেরেন। তার আগে জিম্বাবোয়েকে ৫ উইকেটে ১১৪ রানে থামিয়ে রাখার নেপথ্যে বড়ো অবদান রাখেন নন্দানি শর্মা (২-১১), শ্রী চরণি (১-১৪), ক্রান্তি গৌড় (১-১৬), অরুন্ধতী রেড্ডি (১-৩০)।
