সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ
আজহার হেরাপ্রকাশ:
সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাজেক কাউন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা, সম অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল
তারা জানান, সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটন খাতের সঙ্গে জড়িত বহু মানুষের আয়-রোজগার পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহন মালিক, চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।
সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় খাগড়াছড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন সমাবেশকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে সাজেক খুলে দেওয়া না হলে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও আল্টিমেটাম দেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
