দিল্লির এক আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও নেতা অভিজিৎ দীপকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাকে ৫০ হাজার রুপির বন্ড জমা দিতে এবং শান্তি বিঘ্নিত না করার মুচলেকায় সই করার নির্দেশ দেয় আদালত। এসব প্রতিশ্রুতি পূরণের পর শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। এক হাকিম আদালতে এই শুনানির কিছুক্ষণ পর তিনি দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসেন। আগের দিন শুক্রবার কথিত নির্বাচনী কারচুপির বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসেবে নয়া দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ পদযাত্রায় যাওয়ার পরিকল্পনা করার সময় তাকে আটক করা হয়েছিল। ভারতের বর্তমান প্রধান ফৌজদারি কার্যবিধি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনে শনিবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। খবর বিডিনিউজের। একই দিন হেফাজতে নেওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। দীপকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোর ছিলেন আরেকজন উল্লেখযোগ্য যুবনেত্রী, যাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয় আর দীপকেকে একজন বিশেষ নির্বাহী হাকিমের সামনে হাজির করা হয়।
