পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ইংল্যান্ড। আর আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে অপরাজিত চ্যাম্পিয়ন। তার প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদ করা দলগত র্যাংকিংয়ে।
পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচে হারা ইংল্যান্ড দুই ধাপ নেমেছে। ছয় নম্বরে ছিল তারা। এখন তাদের অবস্থান আটে, ঠিক বাংলাদেশের উপরে। তাদের রেটিং ৯৩।
আর শ্রীলঙ্কা ৯৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠে গেছে। আগের র্যাংকিংয়ে তারা সাতে ছিল। এদিকে আফগানিস্তান জিম্বাবুয়েকে ফাইনালে হারিয়ে গতকাল ট্রফি জিতেছে। তার আগে লিগ পর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়েছিল এশিয়ার দলটি। ৯৪ রেটিং নিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সপ্তম স্থানে নবী-রশিদদের দল।

বাংলাদেশের র্যাংকিংয়ে পরিবর্তন ঘটেনি। তারা আগের মতো ৯ নম্বরে আছে, তবে দুটি রেটিং পয়েন্ট হারিয়েছে তারা (৮১)। ১১৫ রেটিং নিয়ে শীর্ষে ভারত। তারপর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
এফএইচএম
