শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
ইউএনও কাজী শামীম বলেন, দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
