আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জানাব মো: শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর সদর), মিজ্ আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি, জনাব কাকন রেজা সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা ও প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়।

