মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জরিপ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সব সদস্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় যোগ্য উপকারভোগী পরিবার চিহ্নিত করার লক্ষ্যে এ জরিপ পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে।
জরিপের মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবার নির্বাচন করতে নির্ভুল তথ্য সংগ্রহ এবং যথাযথ যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সঠিকভাবে জরিপ সম্পন্ন হলে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে।
The post শিবালয়ের উলাইল ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু appeared first on ভোরের চেতনা.