নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনের শহিদ এক্সপ্রেস পরিদর্শনে যান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। মূলত জেন জ়ি যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝতে তিনি যান। জেনারেল ম্যানেজার জানান, জেন জ়ি-রা তাদের ট্রেন জার্নি নিয়ে খুব খুশি। তিনি বলেন, ‘তারা অনেক ধরনের পরামর্শ দিয়েছে আমাকে। যেমন-ট্রেনের গুণগত মান পরিবর্তন করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।’ তিনি সহ-আধিকারিকদের নিয়ে ট্রেনের কোচে উঠে যাত্রীদের খাবার ও টয়লেটের সমস্যা শোনেন। প্রতিটি অভিযোগের সমাধানের আশ্বাস দেন তিনি।
