মোঃ আজিনুর রহমান
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আজ (১২ অক্টোবর ২০২৬ ইং সোমবার) নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গোদার বাজার যুব সমাজের উদ্যোগে আকাশকুড়ি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেছেন আকাশকুড়ি গোদার বাজার একাদশ বনাম পশ্চিম চিলাখাল একাদশ। খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জব্বার সাবেক সাধারণ সম্পাদক নাউতারা ইউনিয়ন বিএনপি। খেলা পরিচালনা করেন মোঃ আব্দুল আলিম। খেলায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ গোলাম রব্বানী প্রধান সাবেক সদস্য নীলফামারী জেলা বিএনপি। প্রধান পৃষ্টপোষক ছিলেন জনাব এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান রায়হান চেয়ারম্যান পদপ্রার্থী ৬নং নাউতারা ইউনিয়ন ও যুগ্ন আহব্বায়ক জিয়া পরিষদ ডিমলা উপজেলা। খেলায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আব্দুস ছাত্তার চেয়ারম্যান পদপ্রার্থী ৬নং নাউতারা ইউনিয়ন ও সভাপতি জাতীয়তাবাদী তাতীদল ডিমলা উপজেলা শাখা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান (জিয়া) চেয়ারম্যান পদপ্রার্থী ৬নং নাউতারা ইউনিয়ন ও সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষকদল ডিমলা উপজেলা শাখা, জনাব মোঃ পরিরব হোসেন (পরি) সাধারণ সম্পাদক জাসাস ডিমলা উপজেলা, উপস্থিত ছিলেন মোঃ জইবার রহমান সিনিয়র সহ সভাপতি তাতী দল ডিমলা উপজেলা, মোঃ রবিউল ইসলাম রবি সভাপতি তারেক জিয়া সাইবার কোর্স নীলফামারী জেলা, মোঃ আব্দু র রহিম খান মেম্বার প্রার্থী ১ নং ওয়ার্ড, মোঃ হালিমুল হোসেন রাসেল সদস্য সচিব ডিমলা উপজেলা ছাত্রদল, মোঃ জুয়েল রানা সাধারণ সম্পাদক ডিমলা সদর ইউনিয়ন ছাত্রদল, মোঃ আজিজুল হক সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা দেখার জন্য হাজারো নারী ও পুরুষ দর্শক মাঠে উপস্থিত হন। আনন্দমূখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আকাশকুড়ি গোদার বাজার একাদশকে পরাজিত করে পশ্চিম চিলাখাল একাদশ বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়।

