জীবননগরে দলীয় সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করায় দল থেকে বহিষ্কার হয়েছেন জামায়াত নেতা আহাদ আলী। উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান বলেন, দলের আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদ- সমুন্নত রাখতে সর্বদা বদ্ধপরিকর। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে কেউ জড়িয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে ইউপি সদস্য আহাদ আলীকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে আহাদ আলী বলেন, ‘দলের ভাবমূর্তি নষ্ট হবে, এই চিন্তা করে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি চেপে রাখার চেষ্টা করেছি।’ বহিষ্কারের বিষয়ে তিনি আরও বলেন, ‘কোনো নোটিশ না দিয়েই বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’