অনুষ্ঠানে শওকতুল ইসলাম শকু বলেন, বিগত নির্বাচনের সময় চা বাগানগুলোতে ভোট চাইতে গিয়ে তিনি দেখেছেন, নারী চা শ্রমিকেরা রোদ-বৃষ্টিতে ভিজে কাজ করছেন। তখন তাঁদের রেইনকোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই তিনি শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দিতে এসেছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও চা শ্রমিকদের পাশে থাকবেন। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের চা বাগানগুলোর শ্রমিকদের কাছেও রেইনকোট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, বিএনপি নেতা মইনুল হক বকুল, সংশ্লিষ্ট তিনটি চা বাগানের ব্যবস্থাপক এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চা শ্রমিকদের দৈনন্দিন কর্মজীবনে রোদ-বৃষ্টির দুর্ভোগ কমাতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
The post কুলাউড়ায় তিন চা বাগানের শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ appeared first on ভোরের চেতনা.
