টিভিতে আজ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেট (সরাসরি)
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
বাংলাদেশ-আফগানিস্তান
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট, টি স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন
দুপুর ২টা, স্টার স্পোর্টস
ফুটবল (সরাসরি)
চ্যাম্পিয়ন্স লিগ
লিল-গ্যালাতাসারে
কোমো-ম্যানইউ
রাত ১০টা ৪৫ মিনিট
অ্যাস্টন ভিলা-ভাইকিং
বায়ার্ন মিউনিখ-আর্সেনাল
রিয়াল বেটিস-ফেইনুর্দ
ক্লাব ব্রুগ-লেন্স
ইন্টার মিলান-শাখতার দোনেৎস্ক
রিয়াল মাদ্রিদ-আরবি লিপজিগ
স্পোর্টিং সিপি-লাস্ক লিঞ্জ
রাত ১টা, সনি টেন, সনি লাইভ, ট্যাপম্যাড
লা লিগা
লেভান্তে-অ্যাথলেটিক বিলবাও
রাত ১২টা, টি স্পোর্টস, ফ্যানকোড
চঞ্চল/পাপ্পু/
আরও পড়ুন
ফেড কাপেও কিংসের জয়যাত্রা অব্যাহত
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->ফেডারেশন কাপ ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। তবে কিংসের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) সিটি ক্লাবকে ৩-০ গোলে হারানোর চার দিন পর ফেডারেশন কাপেও একই প্রতিপক্ষের মুখোমুখি হয় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে নবাগত সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
লিগের ম্যাচে গোল করা তিন ফুটবলারের মধ্যে রবসন রবিনহো ও এমেকা ওগবুগু এদিনও জালের দেখা পেয়েছেন। পেনাল্টি থেকে ১৯ মিনিটে রবসন দলকে এগিয়ে নেন। ৪০ মিনিটে এমেকা ব্যবধান দ্বিগুন করেন। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে এনিয়ে টানা চতুর্থ জয় পেল বসুন্ধরা। ফেড কাপে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সপ্তাহান্তে লিগের ম্যাচে একই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছিল সাদা-কালোরা।
ম্যাচের ৬১ মিনিটে সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে ১১ মিনিট পরই পিডব্লিউডির হয়ে সমতাসূচক গোল করেন ইয়োহান এমবিদা। এই ড্রয়ে সাত দলের গ্রুপে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।
এদিকে দিনের তৃতীয় ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই ২-২ গোলে ড্র হয়েছে।
শেষদিকে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে দুই দলই দুটি করে গোল করে। আরামবাগের হয়ে গোল করেন রকি ও সামিন। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে গোল করেন অ্যাঙ্গাস বেইলি ও যুবরাজ।
তোফায়েল/রিফঅত/
আরও পড়ুন
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: খবরের কাগজ
-->বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।
মঙ্গলবার (২০ অক্টোবর) মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
আগামী বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ভারত।
পল্টনের শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে ১৬-৫ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। এই অর্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করে তারা। তবে প্রথমার্ধে গড়ে দেওয়া বড় ব্যবধান আর পেরোতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৮ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের মোসাম্মৎ সানজিদা আক্তার।
টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারালেও পরের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় দলটি। ফলে ফাইনালে উঠতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশা পূরণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
অন্যদিকে লিগ পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতে ফাইনালে উঠেছে ভারত। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪০-৮ গোলে হারানোর পর বাংলাদেশকে ৪৭-১৩ গোলে পরাজিত করে তারা। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারায় ২৬-১১ গোলে।
হস্পতিবার পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে বুধবার দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে মালদ্বীপ ও নেপাল।
তোফায়েল/রিফাত/
আরও পড়ুন
জরিমানার টাকা তুলতে রোনালদোর কত সময় লাগবে?
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে হুট করে বের হয়ে গিয়ে ৩০ দিনের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার কবলে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে ২৫৫ ইউরো জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা। তবে বিশ্বের সর্বোচ্চ আয়কারী এই অ্যাথলেটের জন্য এই জরিমানার অঙ্ক একেবারেই নগণ্য।
পর্তুগালের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এ বোলা’ হিসাব করে দেখিয়েছে, এই জরিমানার অর্থ উপার্জন করতে রোনালদোর সময় লাগে মাত্র ৩৮.৬ সেকেন্ড!
সৌদি ক্লাব আল নাসরে রোনালদোর বার্ষিক বেতন ও বোনাস মিলিয়ে আয় প্রায় ২৫ কোটি ইউরো। এই হিসাবে প্রতিদিন তার পকেটে ঢোকে প্রায় ৫ লাখ ৮০ হাজার ইউরো। সেই তুলনায় ২৫৫ ইউরো তার বার্ষিক আয়ের মাত্র ০.০০০১২ শতাংশ।
নেশন্স লিগে ডেনমার্ক ম্যাচের আগে পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিতণ্ডে জড়িয়ে ক্যাম্প ছাড়েন রোনালদো। জাতীয় দলের নিয়মানুযায়ী এই শাস্তির মুখে পড়লেও, ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী এই ফুটবলারের আর্থিক ক্ষতি যে এক সেকেন্ডেরও কম সময়ের আয়ে পুষে যাবে, তা বলা বাহুল্য।
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে হুট করে বের হয়ে গিয়ে ৩০ দিনের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার কবলে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে ২৫৫ ইউরো জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা। তবে বিশ্বের সর্বোচ্চ আয়কারী এই অ্যাথলেটের জন্য এই জরিমানার অঙ্ক একেবারেই নগণ্য।
পর্তুগালের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এ বোলা’ হিসাব করে দেখিয়েছে, এই জরিমানার অর্থ উপার্জন করতে রোনালদোর সময় লাগে মাত্র ৩৮.৬ সেকেন্ড!
সৌদি ক্লাব আল নাসরে রোনালদোর বার্ষিক বেতন ও বোনাস মিলিয়ে আয় প্রায় ২৫ কোটি ইউরো। এই হিসাবে প্রতিদিন তার পকেটে ঢোকে প্রায় ৫ লাখ ৮০ হাজার ইউরো। সেই তুলনায় ২৫৫ ইউরো তার বার্ষিক আয়ের মাত্র ০.০০০১২ শতাংশ।
নেশন্স লিগে ডেনমার্ক ম্যাচের আগে পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিতণ্ডে জড়িয়ে ক্যাম্প ছাড়েন রোনালদো। জাতীয় দলের নিয়মানুযায়ী এই শাস্তির মুখে পড়লেও, ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী এই ফুটবলারের আর্থিক ক্ষতি যে এক সেকেন্ডেরও কম সময়ের আয়ে পুষে যাবে, তা বলা বাহুল্য।
পাপ্পু/
আরও পড়ুন
টটেনহ্যামের প্রথম জয়
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->অবশেষে জয়ের দেখা পেল টটেনহ্যাম । দীর্ঘ অপেক্ষার পর চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম জয় তুলে নিল লন্ডনের ক্লাবটি। ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তি ফিরেছে শিবিরে। জয়ের ম্যাচে গোল করেছেন জেমস ম্যাডিসন, ওমর মারমুশ ও বেন ডেভিস। কভেন্ট্রির একমাত্র গোলদাতা জ্যাক রুডোনি।
সোমবার (১৯ অক্টোবর) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টটেনহ্যাম। ১৪ মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ম্যাডিসন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি টটেনহ্যাম।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কভেন্ট্রি। ৪৯ মিনিটে জ্যাক রুডোনির গোলে সমতায় ফেরে দলটি। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ মিনিটে অ্যান্ডি রবার্টসনের পাস থেকে গোল করেন ওমর মারমুশ। টটেনহ্যামের জার্সিতে এটি তার প্রথম গোল।
শেষ দিকে সমতা ফিরতে মরিয়া হয়ে ওঠে কভেন্ট্রি। আক্রমণে লোক বাড়াতে গিয়ে রক্ষণে জায়গা ছেড়ে দেয় তারা। সেই সুযোগ কাজে লাগায় টটেনহ্যাম। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডমিনিক সোলাঙ্কের পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় বেন ডেভিস। নিশ্চিত হয় ৩-১ গোলের জয়।
এই জয়ে সাত ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। মৌসুমের শুরুতে হতাশাজনক পারফরম্যান্সের পর এই জয় দলটির জন্য বড় স্বস্তি।
পাপ্পু/
