
"খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'"
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ঢাকার এমডিএম স্টিল ফেক্টরিতে অগ্নিদগ্ধ হয়ে ৫দিন জীবন মৃত্যুর সাথে লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বৃহস্পতিবার (১৫অক্টোবর) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।রাতে গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন এর জানাযার নামাজের সময় তার অবুঝ শিশু সন্তানেরা বাবার খাটিয়া ধরে বারবার আশপাশের লোকজনকে প্রশ্ন করছে,বাবা কখন বাসায় যাবে?
এমন হৃদয় বিদারক প্রশ্নের জবাবে উত্তর হাওলা দিঘির পাড় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাযার নামাজে আসা মুসল্লীগণকে অশ্রুশিক্ত নয়নে নির্বাক দেখা যায়।
অল্প বয়সে মা-বাবা হারানো আনোয়ার হোসেন মৃত্যু কালে স্ত্রী ও ৪ছেলে শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানা যায় - কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ছোট বয়সে মা-বাবাকে হারিয়ে নানার বাড়িতে বেড়ে উঠেন।ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পর থেকে ঢাকার এমডিএম স্টিল ফেক্টরিতে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
দাম্পত্য জীবনে এক স্ত্রী ও ৪ছেলে শিশু সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৭বছর ছোট ছেলের বয়স দেড় মাস।মধ্যখানে রয়েছে ২জন।
গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে ফ্যাক্টরির বয়লার বাস্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হন।পরে ফায়ার সার্ভিস কর্মিরা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।আনোয়ার হোসেন এর শরীরের ৫৫শতাংশ পুড়ে গেছে বলে জানান কর্তব্যরত ডাক্তার। অবশেষে গত বৃহস্পতিবার না পেরার দেশে পাড়ি জমান আনোয়ার। এতে
আনোয়ার হোসেন এর ৪সন্তান,স্ত্রী ও পরিবারে চরম অনিশ্চয়তা দেখা দেয়।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: আন্তর্জাতিক রাজনীতি বিনোদন
