জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের খাদ্যপণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের মান ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনার দায়ে মো. লিটন মিয়ার মালিকানাধীন আলিফ ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় তাঁকে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post চুয়াডাঙ্গায় পচা মরিচ দিয়ে শিশু খাদ্য তৈরি, প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা appeared first on ভোরের চেতনা.
