কালবেলা · দেশ
বাংলাদেশের শ্রমবাজার নিয়ে সুখবর দিল থাইল্যান্ড
১৬/১০/২০২৬

কৃষি ও নির্মাণ খাতের তীব্র শ্রমিক সংকট মেটাতে থাইল্যান্ড সরকার প্রথমবারের মতো বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। থাই সরকারের নতুন এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা।
গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের শ্রম নীতিবিষয়ক এক হালনাগাদ তথ্যে প্রচলিত শ্রমবাজারের বাইরে গিয়ে নতুন এই তিনটি দেশ থেকে কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়।
থাইল্যান্ডের অর্থনীতিতে কৃষি ও নির্মাণশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিনের শ্রমিক সংকটে এই দুই খাতের উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে এবং নিয়োগের উৎস বহুমুখী করার লক্ষ্যেই থাই সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার জন্য এখনো নির্দিষ্ট কোনো নিয়োগ কোটা বা কর্মীর সংখ্যা চূড়ান্ত হয়নি, তবে নিয়োগের প্রাথমিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়াটি চূড়ান্ত হতে পারে।
মূল প্রতিবেদনে যান ↗