নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাইমুর রহমান (বয়স-২৩, সাদেকুল ইসলাম, সাং সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর আরাজী কিশামত চওড়া খিয়ারপাড়া), নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে ও জুয়া খেলার সামগ্রিসহ মোহাম্মদ ওমর আলী (বয়স-৫২,পিতা-মৃত সোবহান আলী, সাং-মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর জেলা-নীলফামারী), মোহাম্মদ শাহিন আশরাফী (বয়স-৫০, পিতা-কাল্লু নাঈম আসাদ, সাং-কয়া মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী) ও মোহাম্মদ মিজানুর রহমান (বয়স-৪৬,পিতা-মোহাম্মদ নুরুজ্জামান, সাং-মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী) নামে তিনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাইমুর রহমান (২৩) নামের যুবককে ও পৃথক অভিযানে একই রাতে সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
পরে বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য আইনে যুবকের নামে ও জুয়াড়িদের জুয়া আইনে থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুরকে মাদক, চুরি-ছিনাতাইসহ বিভিন্ন অপরাধ, জুয়ামুক্ত করতে এ অভিযান চলমান থাকবে।
