
দিলীপ ঘোষফেসবুক
Published on
:
1 min read
ইকো পার্কে চোরবাগান কাণ্ডে সিট গঠন নিয়ে সরব মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বলেন, ‘চোরবাগানে যা ঘটেছে, কেউ তো গিয়ে ঘটায়নি। তা সে কমিটির লোকই হোক বা অন্য কেউ। কিন্তু যার ভুলে ঘটেছে সে অবশ্যই দায়ী। এত বড় একটা দুর্ঘটনা ঘটল, এত নিরপরাধ মানুষের প্রাণ চলে গিয়েছে। সব মিলিয়ে তাল কেটে গিয়েছে।’ তিনি আরও জানান, এর তদন্ত অবশ্যই হওয়া উচিত। এবং এই দুর্ঘটনার জন্য যে দায়ী তার সাজাও পাওয়া দরকার। তদন্তেই প্রমাণ হয়ে যাবে কে বা কারা দায়ী।
