গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ফিক্সেশন-সংক্রান্ত জটিলতা নিরসন ও সহায়তার লক্ষ্যে দিনব্যাপী সম্পূর্ণ ফ্রি অনলাইন আবেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের বেতন ফিক্সেশন-সংক্রান্ত নানাবিধ জটিলতা দূর করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এ ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক সেলিম রেজার তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।