যশোরের চৌগাছায় সৎমেয়েকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চৌগাছা থানায় ধর্ষণ প্রচেষ্টার মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, মেয়েটির মায়ের সঙ্গে তার বাবার চার বছর আগে বিয়েবিচ্ছেদ হয়। পরে শহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে মেয়েটি মায়ের সঙ্গে শহিদুল ইসলামের বাড়িতেই থাকত। গত ১৮ অক্টোবর মেয়েটির মা রাথরুমে গেলে অভিযুক্ত শহিদুল ইসলাম মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে তার মা উপস্থিত হয়ে কারণ জিজ্ঞাসা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় ধর্ষণ প্রচেষ্টার মামলা হয়েছে। আসামি শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।