রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএমটি
-20261017065613.jpg&w=1440&q=75)