আজকাল ওয়েবডেস্ক: ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্যেশ্য করে কুকথা। যা নয় তাই বলে লাইভ করার অভিযোগ।
ব্যান্ডেল হেমন্ত বসু কলোনীর বাসিন্দা কার্তিক বণিক ওরফে বাবু-কে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ।
হুগলি বিজেপি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চুঁচুড়া থানা। এরপরই পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন, "মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী মাত্র ৫ মাসে যা কাজ করেছেন তাতে মানুষের আশীর্বাদ পাচ্ছেন।তৃণমূলী যারা আছে তারা কিছু করতে পারছে না তাদের কিছু করারও নেই। দলটাই তো উঠে গিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছে। আমি পুলিশ প্রশাসনকে বলব এদেরকে শাস্তির আওতায় আনা হোক যাতে আগামী দিনে এগুলো কেউ করতে না পারে।"
অভিযুক্ত প্রৌঢ়ের দাবি, নেশা করায় মুখ্যমন্ত্রীকে লাইভে কুকতা বলে ফেলেছেন তিনি। কার্তিক বণিক জানিয়েছেন তিনি কোনও দল করেন না।
