এসটিএফের হাতে গ্রেপ্তার রাকিবুল ইসলাম
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি সাদা রঙের গাড়ি বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফ (STF)। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক রাকিবুল ইসলামকে। উদ্ধার হয়েছে ৩ কেজি বিস্ফোরক ও ১০ কেজি স্প্লিন্টার। বুধবার দশমীর রাতে দত্তপুকুর তেঁতুলতলা এলাকায় ঘটনায় চাঞ্চল্য।
