ওমানের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা বিন আলী আল হারথির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৭ অক্টোবর) বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’ (সিএফএম)-এর অধিবেশনের ফাঁকে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কেবল শ্রমবাজারকেন্দ্রিক গণ্ডির বাইরে নিয়ে বাণিজ্যিক ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি অভিবাসন এবং প্রাতিষ্ঠানিক বাণিজ্য কাঠামো গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে দুই দেশের ব্যবসায়ী পর্যায় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এনআই/এমএন
