গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিভিন্ন বাজার ও রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এসব বাজার ও রাস্তাঘাটের সংস্কার ও সার্বিক উন্নয়ন হলে যাতায়াত ব্যবস্থার সুফল পাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।
পরিদর্শনকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী সজল কুমার দত্ত, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম উপস্থিত ছিলেন।
এলাকার উন্নয়ন চাহিদা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে আশা ব্যক্ত করছেন এলাকার মানুষ।
জেএইচআর
