জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে আগের মতোই আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।
তবে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের পদ বদলে গেছে। তাঁদের মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, মুখপাত্র পদগুলো বিলুপ্ত করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
আজ শুক্রবার দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি এনসিপির ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
