মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রায় ৩৫০টি মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকেরা। কান্তনগর বিনয় ভূষণ উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে ভাঙ্গামোড়, দুলার বটতলা, কাজিপাড়া, কচুয়া ও নিয়ামতনগর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে আব্দুর রহিম সরকারের বাড়িতে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। শোডাউনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। এ সময় প্রার্থীর সমর্থক ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ বিষয়ে নিয়ামতনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম সরকার বলেন, আব্দুর রহিম সরকার দীর্ঘদিন ধরে দামোদরপুর ইউনিয়নের মানুষের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম সরকার বলেন, “দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩৫০টি মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ড প্রদক্ষিণ করেছি। স্থানীয় বাসিন্দারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে দামোদরপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকব এবং ইউনিয়নকে মাদকমুক্ত করতে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা তাঁর রয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আয়োজিত এ শোডাউনকে স্থানীয় পর্যায়ে প্রার্থীর নির্বাচনী তৎপরতার অংশ হিসেবেও দেখছেন অনেকে। তবে নির্বাচনে ভোটারদের সমর্থন ও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে ভোটের মাধ্যমে।
The post দুর্গাপূজা উপলক্ষে সাদুল্লাপুরে আব্দুর রহিম সরকারের ৩৫০ মোটরসাইকেলের শোডাউন appeared first on ভোরের চেতনা.
