
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আজ দুপুর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এ অবস্থায় আজ (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
The post যেসব অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে appeared first on অর্থসূচক.
