কামিনী রায় কবি ও সমাজকর্মী। তিনি ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব। ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা (বর্তমান ঝালকাঠি) গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, ভাবুক ও কল্পনাপ্রবণ। মাত্র ৮ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও জনহিতকর, বিশেষ করে নারীকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে। ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যু হয় এই কবির।
